Skip to content
ইসাইয়া ৬৩:১৫-১৯

পুনঃস্থাপন ও দয়ার জন্য প্রার্থনা

ইসাইয়া ৬৩:১৫-১৯
১৫
স্বর্গ থেকে, তোমার পবিত্র ও গৌরবময় বাসস্থান থেকে তুমি নিচে তাকিয়ে দেখ। তোমার আগ্রহ ও তোমার শক্তিপূর্ণ কাজ কোথায়? তোমার দয়া ও মমতার কাজ আমাদের থেকে দূরে রাখা হয়েছে।
১৬
কারণ তুমি আমাদের পিতা। যদিও অব্রাহাম আমাদের জানেন না এবং ইস্রায়েল আমাদের স্বীকার করেন না, তবুও সদাপ্রভু, তুমিই আমাদের পিতা; “আমাদের মুক্তিদাতা,” প্রাচীনকাল থেকেই এই তোমার নাম।
১৭
হে সদাপ্রভু, তোমার পথ ছেড়ে কেন আমাদের ভ্রান্ত হতে দিচ্ছ এবং যেন আমরা তোমার বাধ্য না হই তাই আমাদের হৃদয়কে কেন কঠিন করছ? তোমার দাসদের জন্য এবং যে গোষ্ঠীগুলো তোমার অধিকার তাদের জন্য ফিরে এস।
১৮
তোমার লোকেরা পবিত্র জায়গা অল্প দিনের জন্য ভোগ করেছিল, কিন্তু আমাদের শত্রুরা সেটা পায়ে মাড়িয়েছে।
১৯
তুমি যাদের উপর কখনও কর্তৃত্ব কর নি, আমরা তারা যাদের কখনও তোমার নামে ডাকা হয়নি, আমরা তাদের মত হয়েছি।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options