এজরা ২:১-১৩
১
¶ যাদের বন্দী করে রাখা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর তাদেরকে বাবিলে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দীদশা থেকে যাত্রা করে যিরূশালেমে ও যিহূদাতে নিজেদের নগরে ফিরে এল;
২
এরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলার, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগবয়, রহূম ও বানা এনাদের সঙ্গে ফিরে এল৷ সেই ইস্রায়েল লোকেদের পুরুষের সংখ্যা;
৩
পরোশের বংশধরদের সংখ্যা দুই হাজার একশো বাহাত্তর জন৷
৪
শফটিয়ের বংশধরদের সংখ্যা তিনশো বাহাত্তর জন৷
৫
আরহের সন্তান সাতশো পঁচাত্তর জন৷
৬
বংশধরদের সংখ্যা যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎ-মোয়াবের বংশধর দুই হাজার আটশো বারো জন৷
৭
বংশধরদের সংখ্যা এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন৷
৮
বংশধরদের সংখ্যা সত্তূর বংশধর নশো পঁয়তাল্লিশ জন৷
৯
সক্কেয়ের বংশধর সাতশো ষাট জন৷
১০
বানির বংশধর ছয়শো বিয়াল্লিশ জন৷
১১
বেবয়ের বংশধর ছয়শো তেইশ জন৷
১২
অসগদের বংশধর এক হাজার দুশো বাইশ জন৷
১৩
অদোনীকামের বংশধর ছয়শো ছেষট্টি জন৷
Settings