Skip to content
ইযেকিয়েল ৪৩:১৮-২৭

বেদি উৎসর্গীকরণের বিধি

ইযেকিয়েল ৪৩:১৮-২৭
১৮
পরে তিনি আমাকে বললেন, মানুষের সন্তান, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, সেই যজ্ঞবেদিতে হোমবলিদান ও রক্ত ছিটিয়ে দেওয়ার জন্য যে দিন তা তৈরী করা হবে, সেই দিনের র জন্য সেই বিষয়ে বিধি।
১৯
তুমি পশু পাল থেকে একটা যুব ষাঁড় দেবে পাপের উপহার হিসাবে সাদোক বংশের যে লেবীয় যাজকরা আমার সেবা করতে আসবে তাদের জন্য। এই কথা প্রভু সদাপ্রভু বলেন।
২০
তারপর তার থেকে কিছুটা রক্ত নেবে এবং বেদির চারটে শিঙের ওপরে রাখবে চারদিকের চার প্রান্তে পাপ মুক্ত করবে এবং প্রায়শ্চিত্ত করবে।
২১
তারপর তুমি ঐ পাপের উপহার হিসাবে ষাঁড় নিয়ে যাবে এবং মন্দিরের বাইরে ঘরের সেটা পুড়িয়ে দেবে।
২২
তারপর দ্বিতীয় দিনের তুমি পাপের জন্য বলিরূপে একটা নির্দোষ ছাগল উৎসর্গ করবে; যাজকেরা যজ্ঞবেদি পাপমুক্ত করবে যেমন তারা ষাঁড় দিয়ে করেছিল।
২৩
যখন তুমি তা পাপমুক্ত করা শেষ করবে তখন পাল থেকে নির্দোষ এক যুবষাঁড় এবং পালের নির্দোষ এক ভেড়া উৎসর্গ করবে।
২৪
তাদেরকে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে এবং যাজকরা তাদের ওপরে নুন ছিটিয়ে দিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য তাদেরকে বলিদান করবে।
২৫
তুমি অবশ্যই পাপের জন্য বলিরূপে এক সপ্তাহ ধরে প্রতিদিন এক একটা ছাগল উৎসর্গ করবে এবং যাজকেরা নির্দোষ এক যুবষাঁড় ও পালের এক ভেড়া উৎসর্গ করবে।
২৬
তারা যজ্ঞবেদির জন্য প্রায়শ্চিত্ত করবে এক সপ্তাহ ধরে এবং শুচি করবে এবং এই ভাবে তারা অবশ্যই পবিত্র করবে।
২৭
তারা অবশ্যই এই দিন গুলো শেষ করবে এবং অষ্টম দিন থেকে যাজকেরা সেই যজ্ঞবেদিতে তোমাদের হোমের জন্য বলি দেবে এবং শান্তির জন্য বলি উৎসর্গ করবে এবং আমি তোমাদেরকে গ্রহণ করবো; এটা প্রভু সদাপ্রভু বলেন।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options