Skip to content
ইযেকিয়েল ৩৯:১১-২০

ইযেকিয়েল ৩৯:১১-২০

১১
তখন এটা সেই দিনের ঘটবে যা আমি সেখানে গোগের জন্য তৈরী করেছি ইস্রায়েলে এক কবর স্থান, এক উপত্যকা তাদের জন্য যারা পূর্বদিকের সমুদ্রের দিকে যাত্রা করে। এটা প্রতিরোধ করা হবে যারা উলঙ্ঘন করতে চায়। সেখানে তারা গোগকে ও তার সব জনতাকে কবর দেবে। তারা এটিকে কবর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে হামোন-গোগের উপত্যকা বলে ডাকবে।
১২
কারণ সাত মাস ইস্রায়েল-কুল দেশকে শুচি করার জন্য তাদেরকে কবর দেবে।
১৩
কারণ দেশের সব লোক তাদেরকে কবর দেবে; এটা তাদের জন্য এক স্মরণীয় দিন হবে যখন আমি গৌরবান্বিত হব। এটা প্রভু সদাপ্রভু বলেন।
১৪
‘তখন তারা কিছু লোককে মনোনীত করবে ওরা কবর দেওয়ার জন্য দেশের মধ্যে দিয়ে পর্যটন করবে, পর্যটনকারীর সঙ্গে ভূমির পৃষ্ঠে বাকি সবাইকে দেশ শুচি করার জন্যে কবর দেবে; সাত মাস শেষে তারা শুরু করবে।
১৫
আর সেই দেশ-পর্যটনকারীরা পর্যটন করবে এবং যখন তারা মানুষের হাড় দেখে, তখন তার পাশে এক চিহ্ন দেবে; পরে কবর খননকারীরা আসবে এবং হামন গোগে তার কবর দেবে।
১৬
সেখানে এক শহরের নাম হামোনা হবে; এই ভাবে তারা দেশ শুচি করবে।
১৭
এখন তুমি, মানুষের-সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তুমি ক্ষেত্রের সব ধরনের পাখিদেরকে এবং সমস্ত বন্যপশুকে বল, একত্রিত হও এবং এস! সব দিক থেকে বলিদানে জড়ো হও যা আমি নিজে তোমার জন্য তৈরী করেছি, ইস্রায়েলের পর্বতদের ওপরে এক মহাযজ্ঞ; তাতে তোমার মাংস খাবে ও রক্ত পান করবে।
১৮
তোমার পৃথিবীর বীরদের মাংস খাবে ও নেতাদের রক্ত পান করবে, তারা সবাই বাশন দেশীয় মোটাসোটা মেষ, মেষশাবক, ছাগল ও ষাঁড়।
১৯
তখন তোমার তোমাদের পরিতৃপ্তি পর্যন্ত মেদ খাবে; তোমার মত্ততা পর্যন্ত রক্ত পান করবে; তোমাদের জন্য যে যজ্ঞ প্রস্তুত করেছি।
২০
তুমি আমার মেজে ঘোড়া, রথ, বীর ও যুদ্ধের প্রত্যেক লোকের সঙ্গে সন্তুষ্ট হবে’।” এটা সদাপ্রভু বলেন।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options