Skip to content
যাত্রাপুস্তক ৩৬:৩-৭

যাত্রাপুস্তক ৩৬:৩-৭

তাতে তাঁরা পবিত্র স্থানের সমস্ত কাজ সম্পন্ন করার জন্য ইস্রায়েল সন্তানদের আনা সমস্ত উপহার মোশির কাছ থেকে গ্রহণ করলেন। আর লোকেরা তখনও প্রতি সকালে তাঁর কাছে ইচ্ছাদত্ত উপহার আনছিল।
তখন পবিত্র স্থানের সমস্ত কাজে নিযুক্ত থাকা সমস্ত বিজ্ঞ লোকেরা নিজেদের কাজ থেকে এসে মোশিকে বললেন,
“সদাপ্রভু কাজের জন্য যা যা করতে নির্দেশ করেছিলেন লোকেরা অনেক বেশি জিনিস আনছে।”
তাতে মোশি আদেশ দিয়ে শিবিরের সব জায়গায় এই ঘোষণা করলেন যে, “কেউ পবিত্র স্থানের জন্য আর উপহার প্রস্তুত না করুক।” তাতে লোকেরা উপহার আনা বন্ধ করে দিল।
কারণ সমস্ত কাজ করার জন্য তাদের যথেষ্ট, এমন কি, প্রয়োজনের থেকে বেশি জিনিস ছিল।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 90 chars

Options