১০
আর যিথ্রো বললেন, “ধন্য সদাপ্রভু, যিনি মিশরীয়দের হাত থেকে ও ফরৌণের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন, যিনি মিশরিয়দের হাতের নিয়ন্ত্রণ থেকে এই লোকদেরকে উদ্ধার করেছেন।
১১
এখন আমি জানি, সব দেবতা থেকে সদাপ্রভু মহান্; সেই বিষয়ে মহান্, যে বিষয়ে ওরা এদের বিরুদ্ধে গর্ব করত।”