Skip to content
এস্তার ৯:২৭-২৮

এস্তার ৯:২৭-২৮

২৭
তার জন্য ইহুদীরা নিজেদের ও নিজের নিজের বংশের ও যিহূদী মতাবলম্বী সবার কর্তব্য বলে এটা স্থির করল যে, সেই সম্মন্ধে লেখা আদেশ ও সঠিক দিন অনুসারে তারা বছর বছর দুই দিন পালন করবে, কোনোভাবে ভুল হবে না।
২৮
প্রত্যেক গোষ্ঠীতে, প্রত্যেক প্রদেশে, প্রত্যেকটি শহরের প্রত্যেকটি পরিবার বংশের পর বংশ ধরে সেই দুই দিন স্মরণ করবে এবং পালন করবে। এতে ইহুদীদের মধ্য থেকে পূরীমের সেই দুই দিন পালন করা কখনও বন্ধ হবে না এবং তাদের বংশধরদের মধ্য থেকে তার স্মৃতি মুছে যাবে না।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options