Skip to content
দ্বিতীয় আইন ৬:৪-৯

দ্বিতীয় আইন ৬:৪-৯

হে ইস্রায়েল, শোনো; আমাদের ঈশ্বর সদাপ্রভু এক;
আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবে।
আর এই যে সব কথা আমি আজ তোমাকে আদেশ করছি, তা তোমার হৃদয়ে থাকবে
এবং তোমরা তোমাদের ছেলেময়েদেরকে যত্ন সহকারে শিক্ষা দেবে এবং বাড়িতে বসার কিংবা রাস্তায় চলার দিনের এবং শোয়ার দিন কিংবা ঘুম থেকে ওঠার দিনের ঐ সব বিষয়ে কথাবার্তা বলবে।
আর তোমার হাতে চিহ্নের মতো সে সব বেঁধে রাখবে ও সে সব তোমার দুই চোখের মাঝে বেঁধে রাখবে।
আর তোমার ঘরের দরজার কবাটে ও তোমার ফটকে তা লিখে রাখবে।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options