Skip to content
১ তিমথীয় ৫:৪

১ তিমথীয় ৫:৪

চারপাশের প্রসঙ্গসহ পদ ৪ দেখানো হচ্ছে।
১
তুমি কোনো বৃদ্ধ লোককে তিরস্কার করো না, কিন্তু তাকে বাবার মতো, যুবকদের ভাইয়ের মতো,
২
বৃদ্ধা স্ত্রীলোককে মায়ের মতো, যুবতীদের বোনের মত মনে করে শুদ্ধভাব বজায় রেখে উৎসাহিত কর।
৩
যারা সত্যিকারের বিধবা, সেই বিধবাদেরকে সম্মান কর।
৪
কিন্তু যদি কোনো বিধবার পুত্র, কন্যা, নাতি, নাতিরা থাকে, তবে তারা প্রথমে নিজের বাড়ির লোকদের প্রতি ভক্তি দেখাতে ও বাবা মার সেবা করতে শিখুক; কারণ সেটাই ঈশ্বরের সামনে গ্রহণযোগ্য।
৫
যে স্ত্রী সত্যিকারের বিধবা ও অনাথা, সে ঈশ্বরের উপরে আশা রেখে রাত দিন বিনতি ও প্রার্থনাতে থাকে।
৬
কিন্তু যে বিলাস প্রিয়, সে জীবন্ত অবস্থায় মৃতা।
৭
এই সব বিষয়ে নির্দেশ কর, যেন তারা নিন্দিত না হয়।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options