Skip to content
১ রাজা ৬:২৩-২৮

১ রাজা ৬:২৩-২৮

২৩
তিনি মহাপবিত্র জায়গার মধ্যে জিতকাঠের দুটি করূব তৈরী করলেন, যার উচ্চতা দশ হাত।
২৪
এক করূবের একটি ডানা পাঁচ হাত ও অন্য ডানা পাঁচ হাত ছিল; একটি ডানার শেষভাগ থেকে অন্য ডানার শেষ ভাগ পর্যন্ত দশ হাত হল।
২৫
আর দ্বিতীয় করূবও দশ হাত ছিল; দুটি করূবের পরিমাণ ও আকার সমান ছিল।
২৬
প্রথম ও দ্বিতীয় দুটি করূবই দশ হাত উঁচু ছিল।
২৭
মহাপবিত্র স্থানে তিনি সেই করূব দুটি ডানা মেলে দেওয়া অবস্থায় রাখলেন। একটি করূবের ডানা এক দেয়াল ও অন্য করূবটির ডানা অন্য দেয়াল ছুঁয়ে থাকল আর ঘরের মাঝখানে তাদের অন্য ডানা দুটি একটি অন্যটির আগা ছুঁয়ে থাকল।
২৮
তিনি করূব দুটিকে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options