Skip to content
১ ইতিহাস ৫:১১-১৭

গাদের গোষ্ঠী

১ ইতিহাস ৫:১১-১৭
১১
গাদ গোষ্ঠীর লোকেরা তাদের সামনে বাশন দেশের সলখা পর্যন্ত বাস করত।
১২
প্রধান যোয়েল, দ্বিতীয় শাফম, আর যানয় ও শাফট, এরা বাশনে থাকতেন।
১৩
আর তাদের পরিবার অনুযায়ী আত্মীয় মীখায়েল, মশুল্লম, শেবা, যোরায়, যাকন, সীয় ও এবর, সবসুদ্ধ সাত জন।
১৪
বূষের ছেলে যহদো, যহদোর ছেলে যিশীশয়, যিশীশয়ের ছেলে মীখায়েল, মীখায়েলের ছেলে গিলিয়দ, গিলিয়দের ছেলে যারোহ, যারোহের ছেলে হূরি, হূরির ছেলে অবীহয়িল, তারা সেই অবীহয়িলের ছেলে।
১৫
অব্দিয়েলের ছেলে অহি ছিলেন তাদের পিতৃকুলের প্রধান আর অব্দিয়েল ছিল গূনির ছেলে।
১৬
তারা গিলিয়দে বাশনে ও সেখানকার উপনগর সকলে এবং তাদের সীমা পর্যন্ত শারোণের সমস্ত পশু চরাবার জায়গায় বাস করত।
১৭
যিহূদার রাজা যোথম ও ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের দিনের তাদের সবার বংশ তালিকা লেখা হয়েছিল।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options