১ ইতিহাস ৪:১-৮
১
¶ যিহূদার বংশের লোকেরা হল পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।
২
শোবলের ছেলে রায়া, রায়ার ছেলে যহৎ এবং যহতের ছেলে অহূময় ও লহদ। এরা ছিল সরাথীয় বংশের লোক।
৩
¶ আর এই সব ঐটমের বাবার ছেলে যিষ্রিয়েল, যিশ্মা ও যিদ্বশ। তাদের বোনের নাম ছিল হৎসলিল পোনী।
৪
গাদোরের বাবা পনূয়েল ও হূশের বাবা এসর। এরা বৈৎলেহমের বাবা ইফ্রাথার বড় ছেলে হূরের বংশধর।
৫
তকোয়ের বাবা অস্হূরের দুইজন স্ত্রী ছিল হিলা ও নারা।
৬
নারার গর্ভে অহুষম, হেফর, তৈমিনি ও অহষ্টরির জন্ম হয়েছিল। এরা ছিল নারার ছেলে।
৭
হিলার ছেলেরা হল সেরৎ, যিৎসোহর ও ইৎনন।
৮
কোষের (হক্কোষ) ছেলেরা হল আনূব ও সোবেবা এবং হারুমের ছেলে অহর্হলের গোষ্ঠী সব।
Settings