মূল বিষয়বস্তুতে যান
১ ইতিহাস ২৩:৬-২৩

লেবীয় পরিবার অনুযায়ী বিভাগ

১ ইতিহাস ২৩:৬-২৩
লেবির ছেলে গের্শোন, কহাৎ ও মরারির বংশ অনুসারে দায়ূদ লেবীয়দের ভাগ করে দিলেন।
গের্শোনের বংশের মধ্যে ছিলেন লাদন ও শিমিয়ি।
লাদনের তিনজন ছেলের মধ্যে প্রধান ছিলেন যিহীয়েল, তারপর সেথম ও যোয়েল।
শিমিয়ির তিনজন ছেলে হল শলোমৎ, হসীয়েল ও হারণ। এঁরা ছিলেন লাদনের বিভিন্ন বংশের নেতা।
১০
শিমিয়ির চারজন ছেলে হল যহৎ, সীন, যিয়ূশ ও বরীয়।
১১
এঁদের মধ্যে প্রথম ছিলেন যহৎ আর দ্বিতীয় ছিলেন সীন; কিন্তু যিয়ূশ ও বরীয়ের ছেলের সংখ্যা কম ছিল বলে তাঁদের সবাইকে একটা বংশের মধ্যে ধরা হল।
১২
কহাতের চারজন ছেলে হল অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।
১৩
অম্রামের ছেলেরা হল হারোণ ও মোশি। হারোণ ও তাঁর বংশধরদের চিরকালের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হল যেন তাঁরা মহাপবিত্র জিনিসগুলোর ভার নিতে পারেন, সদাপ্রভুর সামনে ধূপ জ্বালাতে পারেন, তাঁর সামনে সেবা কাজ করতে পারেন এবং তাঁর নামে আশীর্বাদ উচ্চারণ করতে পারেন।
১৪
কিন্তু যেমন ঈশ্বরের লোক মোশি তাঁর ছেলেদের লেবীয়দের মধ্যে ধরা হত।
১৫
মোশির ছেলেরা হল গের্শোম ও ইলীয়েষর।
১৬
গের্শোমের বংশধরদের মধ্যে শবূয়েল ছিলেন নেতা।
১৭
ইলীয়েষরের বংশধরদের মধ্যে রহবিয় ছিলেন নেতা। ইলীয়েষরের আর কোনো ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলের সংখ্যা ছিল অনেক।
১৮
যিষ্‌হরের বংশধরদের মধ্যে শলোমীৎ ছিলেন নেতা।
১৯
হিব্রোণের ছেলেদের মধ্যে প্রথম ছিলেন যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল ও চতুর্থ যিকমিয়াম।
২০
উষীয়েলের ছেলেদের মধ্যে মীখা ছিলেন প্রথম ও যিশিয় ছিলেন দ্বিতীয়।
২১
মরারির ছেলেরা হল মহলি ও মূশি। মহলির ছেলেরা হল ইলীয়াসর ও কীশ।
২২
ইলীয়াসর কোনো ছেলে না রেখেই মারা গেলেন, তাঁর কেবল মেয়েই ছিল। কীশের ছেলেরা, আর তাদের আত্মীয় কীশের ছেলেরা তাদেরকে বিয়ে করল।
২৩
মূশির তিনজন ছেলে হল মহলি, এদর ও যিরেমোৎ।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options