Skip to content
১ ইতিহাস ২০:৪-৭

১ ইতিহাস ২০:৪-৭

পরে গেষরে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ আরম্ভ হল। সেই দিন হূশাতীয় সিব্বখয় রফায়ীয়দের বংশের সিপ্পয় নামে এক জনকে মেরে ফেলল, আর এতে পলেষ্টীয়েরা হেরে গেল।
পলেষ্টীয়দের সঙ্গে আর একটা যুদ্ধে যায়ীরের ছেলে ইলহানন গাতীয় গলিয়াতের ভাই লহমিকে মেরে ফেলল। তার বর্শাটা ছিল তাঁতীদের বীমের মত।
গাতে আর একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে একজন লম্বা চওড়া লোক ছিল যার দুই হাতে ও দুই পায়ে ছয়টা করে মোট চব্বিশটা আঙ্গুল ছিল। সেও ছিল একজন রফায়ীয়ের বংশধর।
সে যখন ইস্রায়েল জাতিকে টিট্‌কারি দিল তখন দায়ূদের ভাই শিমিয়ের ছেলে যোনাথন তাকে মেরে ফেলল।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options