Skip to content
১ ইতিহাস ২:৩-৮

যিহূদার পুত্রেরা

১ ইতিহাস ২:৩-৮
৩
যিহূদার ছেলেরা হল এর, ওনন ও শেলা। তাঁর এই তিনজন ছেলে কনানীয় বৎ শূয়ার গর্ভে জন্ম গ্রহণ করেছিলেন৷ যিহূদার বড় ছেলে সদাপ্রভুর দৃষ্টিতে খারাপ হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন।
৪
যিহূদার ছেলের স্ত্রী তামরের গর্ভে যিহূদার ঔরসে পেরস ও সেরহ দুই ছেলের জন্ম হয়েছিল। যিহূদার মোট পাঁচটি ছেলে ছিল।
৫
পেরসের ছেলেরা হল হিষ্রোণ ও হামূল।
৬
সেরহের ছেলেরা হল সিম্রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা। এরা ছিল মোট পাঁচজন।
৭
কর্মির ছেলে আখর বাদ দেওয়া জিনিসের বিষয়ে অবাধ্য হয়ে ইস্রায়েলের কাঁটাস্বরূপ হয়েছিল।
৮
এথনের ছেলে অসরিয়।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options