গীতসংহিতা ৭০
জরুরি উদ্ধারের জন্য প্রার্থনা ১–৩
১
ঈশ্বর, আমার রক্ষা কর, সদাপ্রভুু, আমার তাড়াতাড়ি সাহায্য কর।
২
যারা আমার প্রাণকে কামনা করে, তারা লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিপদে আনন্দ হয়, তারা ফিরে যাক এবং অপমানিত হোক।
৩
যারা বলে, হায়! হায়! তারা নিজেদের লজ্জার জন্য ফিরে যাক।
ঈশ্বরের প্রজাদের আনন্দ ৪–৫
৪
যারা তোমাকে খোঁজ করে এবং তারা সবাই তোমার মধ্যে আনন্দ এবং খুশি হবে; যারা তোমার পরিত্রান ভালবাসে তারা সবদিন বলুক, ঈশ্বরের প্রশংসা হোক।
৫
কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমি আমার সাহায্য ও আমার উদ্ধারকর্তা সদাপ্রভুু দেরী করো না।
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0
Study note