Skip to content

গীতসংহিতা১২০

উদ্ধারের জন্য আর্তনাদ

১
আমার চরম দূর্দশায় আমি সদাপ্রভুুকে ডাকলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন।
২
আমার প্রাণকে সদাপ্রভুু, মিথ্যাবাদীদের মুখ থেকে এবং প্রতারকদের জিভ থেকে উদ্ধার কর।

প্রতারকের পরিণতি

৩
প্রতারণা পূর্ণ জিভ তিনি তোমাকে কি দেবেন এবং এর থেক বেশী আর কি দেবেন?
৪
তিনি তোমাকে শিকার করবেন সৈনিকের ধারালো বান দিয়ে, তীরের মাথা গরম কয়লার ওপর গরম করে।

শত্রুভাবাপন্নদের মধ্যে নির্বাসনের বিলাপ

৫
দূর্ভাগ্য আমার কারণ আমি অস্থায়ীভাবে মেশকে থাকছি; আমি আগে কেদরের তাঁবুতে বাস করতাম।
৬
অনেক দিন ধরে আমি এমন লোকেদের সঙ্গে থাকতাম, যারা শান্তি ঘৃণা করে।
৭
আমি শান্তির জন্য যখন কথা বলি, কিন্তু তারা যুদ্ধ চায়।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options