মূল বিষয়বস্তুতে যান

The Second Temple সম্পর্কে বাইবেলের পদ: Gave the vessels of the first temple for

6 টি পদ · 49 টি দিক

"The Second Temple" খুঁজুন

Gave the vessels of the first temple for সম্পর্কে পদ

  1. আর নবূখদনিত্সর সদাপ্রভুর বাড়ির যে সব পাত্র যিরূশালেম থেকে এনে নিজের দেবতার ঘরে রেখেছিলেন, কোরস রাজা সেই সব বের করে দিলেন৷

  2. পারস্যের রাজা কোরস সেগুলি কোষাধ্যক্ষ মিত্রদাতের মাধ্যমে বের করে এনে, গণনা করে যিহূদার শাসনকর্ত্তা শেশবসরের কাছে তা গুনে সমর্পণ করলেন৷

  3. সেই সব জিনিসের সংখ্যা; ত্রিশটি সোনার থালা, হাজারটি রূপার থালা, ঊনত্রিশটি ছুরি,

  4. ত্রিশটি সোনার বাটি, চারশো দশটি দ্বিতীয় শ্রেণীর বাটি এবং এক হাজার অন্যান্য পাত্র;

  5. মোট পাঁচ হাজার চারশো সোনার ও রূপার পাত্র৷ বন্দীদেরকে বাবিল থেকে যিরূশালেমে আনার দিনের শেশবসর এই সব জিনিস আনলেন৷

  6. আর ঈশ্বরের বাড়ির যে সব সোনা ও রূপার পাত্র নবূখদনিত্সর যিরূশালেমের মন্দির থেকে নিয়ে বাবিলে রেখেছিলেন, সে সব ফিরিয়ে দেওয়া যাক এবং প্রত্যেক পাত্র যিরূশালেমের মন্দিরে নিজের জায়গায় রাখা হোক, তা ঈশ্বরের গৃহে রাখতে হবে৷