The First Fruits সম্পর্কে বাইবেলের পদ: Allotted to the priests
Allotted to the priests সম্পর্কে পদ
আর লোকদের থেকে যাজকদের পাওনা বিষয়ের এই বিধি; যারা গরু কিংবা মেষ বলিদান করে, তারা বলির কাঁধ, দুই গাল ও ভিতরের অংশ যাজককে দেবে।
তুমি নিজের শস্যের, আঙ্গুর রসের ও তেলের প্রথম অংশ এবং মেষলোমের প্রথম অংশ তাকে দেবে।
কারণ সদাপ্রভুর নামে সেবা করতে সব দিন দাঁড়ানোর জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সব বংশের মধ্যে থেকে তাকে ও তাঁর সন্তানদের মনোনীত করেছেন।