Skip to content

Substitution সম্পর্কে বাইবেলের পদ

9 টি পদ · 4 টি দিক

প্রধান বাইবেল পদ

  1. আর এটি অবশ্যই হারোণের কপালের উপরে থাকবে, তাতে ইস্রায়েলীয়রা নিজেদের সব পবিত্র দানে যে সকল জিনিসগুলি পবিত্র করবে, হারোণ সেই সব পবিত্র জিনিসের অপরাধ সব দিন বহন করবে। আর তাদের উপহার যাতে সদাপ্রভু গ্রহণ করে, সেই জন্য এটি সব দিন তার কপালের উপরে থাকবে।

  2. পরে হোমবলির মাথার ওপরে হাত বাড়িয়ে দেবে; আর তা তার প্রায়শ্চিত্তের জন্যে তার পক্ষে গ্রহণ করা হবে।

  3. পরে হারোণ সেই জীবিত ছাগলের মাথায় নিজের দুই হাত বাড়িয়ে দেবে এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত অপরাধ ও তাদের সমস্ত অধর্ম্ম অর্থাৎ তাদের সবধরনের পাপ তার ওপরে স্বীকার করে সে সমস্ত ঐ ছাগলের মাথায় দেবে; পরে যে প্রস্তুত হয়েছে, এমন লোকের হাত দ্বারা তাকে মরুপ্রান্তে পাঠিয়ে দেবে।

  4. আর ঐ ছাগল নিজের ওপরে তাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বয়ে নিয়ে যাবে; আর সেই ব্যক্তি ছাগলটিকে মরুপ্রান্তে ছেড়ে দেবে।

  5. “দেখ, ইস্রায়েল সন্তানদের মধ্যে গর্ভজাত সমস্ত প্রথমজাতের পরিবর্তে আমি ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে লেবীয়দেরকে গ্রহণ করলাম; অতএব লেবীয়েরা আমারই হবে।

  6. আমি সদাপ্রভু, আমারই অধিকারে তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর।”

  7. “তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে ও তাদের পশুধনের পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর; লেবীয়েরা আমারই হবে; আমি সদাপ্রভু।

  8. আমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে গ্রহণ করেছি।

  9. সেই ভাববাদী রাজাকে বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন, ‘আমি যে লোককে ধ্বংসের অভিশাপের অধীন করেছিলাম তুমি তাকে ছেড়ে দিয়েছ। কাজেই তার প্রাণের বদলে তোমার প্রাণ আর তার লোকদের বদলে তোমার লোকদের প্রাণ যাবে।’”