Egypt সম্পর্কে বাইবেলের পদ: Destruction of its cities
Destruction of its cities সম্পর্কে পদ
আর আমি পথোষকে ধ্বংস করব, সোয়নে আগুন লাগাব ও নো-শহরে বিচারসিদ্ধ শাস্তি দেব।
আর মিশরের বলস্বরূপ সীনের ওপরে আমার রাগ ঢালব ও নো-শহরে জনসমাজ উচ্ছিন্ন করব।
আমি মিশরে আগুন লাগাব; ক্লেশে সীন ছটফট্ করবে, নো-শহর ভগ্ন হবে এবং নোফে বিপক্ষেরা প্রত্যেকদিন আসবে।
আবেন ও পী বেশতের যুবকরা তরোয়ালের দ্বারা পতিত হবে এবং সেই সব পুরী বন্দিদশার জায়গায় যাবে।
আর তফনহেষে দিন অন্ধকার হয়ে যাবে, কারণ তখন সেই জায়গায় আমি মিশরের যোঁয়ালী সব ভেঙে ফেলব; তাতে তার মধ্যে তার পরাক্রমের শক্তি শেষ হবে; সে নিজে মেঘাচ্ছন্ন হবে ও তার মেয়েরা বন্দিত্বের জায়গায় যাবে।