Azariah সম্পর্কে বাইবেলের পদ: 17. Son of Hoshaiah
17. Son of Hoshaiah সম্পর্কে পদ
তখন হোশয়িয়ের ছেলে অসরিয়, কারেহের ছেলে যোহানন ও সমস্ত অহঙ্কারী লোকেরা যিরমিয়কে বলল, “তুমি মিথ্যা কথা বলছ। সদাপ্রভু, আমাদের ঈশ্বর তোমাকে বলতে পাঠান নি, ‘তোমরা মিশরে বসবাস করতে যেও না’।
কারণ নেরিয়ের ছেলে বারূক আমাদের বিরুদ্ধে তোমাকে উত্তেজিত করে তুলছে, যাতে কলদীয়দের হাতে আমাদের তুলে দিতে পারো। কারণ যাতে তারা আমাদের মেরে ফেলে এবং আমাদের বন্দী করে বাবিলে নিয়ে যায়।”
এই ভাবে কারেহের ছেলে যোহানন, সমস্ত সেনাপতিরা ও সমস্ত লোকেরা যিহূদা দেশে থাকার বিষয়ে সদাপ্রভুর কথা শুনতে অস্বীকার করল।
কারেহের ছেলে যোহানন ও সৈন্যদের সমস্ত সেনাপতি যিহূদার অবশিষ্ট সবাই যারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল তারা সেখান থেকে যিহূদা দেশে বসবাস করবার জন্য ফিরে এসেছিল।
তারা সেই সকল পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে, রাজকুমারীদের এবং প্রত্যেক ব্যক্তিকে সঙ্গে নিল, যাদের রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন শাফনের নাতি অহীকামের ছেলে গদলিয়ের কাছে রেখে গিয়েছিলেন। তারা ভাববাদী যিরমিয় ও নেরিয়ের ছেলে বারূককেও নিয়ে গেল।
তারা মিশর দেশে তফনহেষ পর্যন্ত গেল, কারণ তারা সদাপ্রভুর কথা শোনে নি।