Skip to content

Agriculture সম্পর্কে বাইবেলের পদ

5 টি পদ · 2 টি দিক

প্রধান বাইবেল পদ

  1. পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে নিয়ে এদনের বাগানে কৃষিকাজ ও দেখাশোনার জন্য সেখানে রাখলেন।

  2. তুমি ঘাম ঝরা মুখে খাবার খাবে, যে পর্যন্ত তুমি মাটিতে ফিরে না যাবে; তুমি তো তা থেকেই এসেছ; কারণ তোমাকে ধূলো থেকে নেওয়া হয়েছে এবং ধূলোতে মিশে যাবে।”

  3. এই জন্য সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদনের বাগান থেকে বের করে দিলেন, যেন, তিনি যা থেকে সৃষ্টি, সেই মাটিতে কৃষিকাজ করেন।

  4. তারা মনে মনেও বলে না, ‘এস, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে আমরা ভয় করি, যিনি নির্দিষ্ট দিনের প্রথম ও শেষ বৃষ্টি দেন, আমাদের জন্য ফসল কাটবার নির্দিষ্ট সপ্তাহ রক্ষা করেন।’

  5. কারণ সে জানে না যে আমি সেই যে তাকে শস্য, আঙ্গুর রস ও তেল দিয়েছিলাম এবং যে তার জন্য প্রচুর পরিমাণে সোনা এবং রূপা ব্যয় করেছিলাম, যা তারা পরে বালদেবের জন্য ব্যবহার করেছে।