মূল বিষয়বস্তুতে যান

Abner

53 টি পদ · 2 জন পরিবারের সদস্য

Abner-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যে রক্তপাত তিনি করেছেন তার শোধ সদাপ্রভু নেবেন, কারণ আমার বাবা দায়ূদের অজান্তে তিনি দুইজন লোককে আক্রমণ করে মেরে ফেলেছিলেন। তাঁরা হলেন ইস্রায়েলের সৈন্যদলের সেনাপতি নেরের ছেলে অব্‌নের আর যিহূদার সৈন্যদলের সেনাপতি যেথরের ছেলে অমাসা। এই দুইজন ছিলেন তাঁর চেয়ে আরও ধার্মিক এবং আরও ভাল লোক।

  2. এছাড়া দর্শক শমূয়েল, কীশের ছেলে শৌল, নেরের ছেলে অব্‌নের ও সরূয়ার ছেলে যোয়াব যে সব জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন, মোট কথা, সমস্ত আলাদা করা জিনিসের দেখাশোনার ভার ছিল শলোমোৎ ও তাঁর বংশের লোকদের উপর।

  3. গিলিয়দে বাসকারী মনঃশি গোষ্ঠীর বাকি অর্ধেক লোকদের নেতা সখরিয়ের ছেলে যিদ্দো, বিন্যামীন গোষ্ঠীর নেতা অব্‌নেরের ছেলে যাসীয়েল,