Skip to content
যেখরিয়া ১৪:১-৫

যেখরিয়া ১৪:১-৫

দেখ! সদাপ্রভুর বিচারের দিন আসছে, যখন তোমাদের লুট হওয়া জিনিস তোমাদের মধ্যেই ভাগ করে নেওয়া হবে!
কারণ আমি যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সমস্ত জাতিকে জড়ো করব এবং সেই শহর দখল করা হবে! সমস্ত বাড়ি লুটপাট করা হবে এবং স্ত্রীলোকদের ধর্ষণ করা হবে! শহরের অর্ধেক লোক বন্দী হয়ে বাইরে যাবে কিন্তু বাকি লোকদের শহর থেকে উচ্ছিন্ন করা হবে না।
কিন্তু সদাপ্রভু বের হবেন এবং যুদ্ধের দিনের যেমন করেন সেইভাবে তিনি সমস্ত জাতিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন!
সেই দিন তিনি এসে জৈতুন পাহাড়ের উপরে দাঁড়াবেন, যেটি যিরূশালেমের পূর্ব দিকে অবস্থিত; এবং জৈতুন পাহাড় পূর্ব থেকে পশ্চিমে চিরে যাবে এবং অর্ধেক উত্তরে ও অর্ধেক দক্ষিণে সরে গিয়ে একটা বড় উপত্যকার সৃষ্টি করবে।
তোমরা সদাপ্রভুর পাহাড়ের সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে, কারণ সেই উপত্যকা আৎসল পর্যন্ত চলে যাবে। যিহূদার রাজা উষিয়ের দিনের ভূমিকম্পের জন্য তোমরা যেভাবে পালিয়ে গিয়েছিলে সেই ভাবেই তোমরা তাদের কাছ থেকে পালিয়ে যাবে। তখন আমার ঈশ্বর সদাপ্রভু আসবেন এবং সমস্ত পবিত্রজন তোমার সঙ্গে থাকবেন!
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options