গীত ৬:৪-৭
৪
প্রিয় আমার, তুমি তির্সার মত সুন্দরী, যিরূশালেমের মত চমৎকার এবং সম্পূর্ণভাবে আমাকে মুগ্ধ করেছ।
৫
আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও; কারণ তারা আমাকে ব্যাকুল করে তুলেছে। তোমার চুলগুলি গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পালের মত।
৬
তোমার দাঁতগুলি স্নান করে আসা ভেড়ীর পালের মত; তাদের প্রত্যেকেরই জোড়া আছে, কোনটাই হারিয়ে যায়নি।
৭
তোমার ঘোমটার মধ্যে গাল দুটি যেন আধখানা করা ডালিম।
Settings