সামগ্রি ৭৮:১-৪
১
হে আমার লোকেরা, আমার উপদেশ শোন, আমার মুখের কথা শোন।
২
আমি একটা জ্ঞানের গান গাব, আমি অতীতের গোপন বিষয়ে বলব,
৩
যা আমরা শুনেছি এবং জেনেছি তা আমাদের পিতৃপুরুষেরা আমাদেরকে বলেছিলেন।
৪
আমরা সে সকল তাদের সন্তানদের কাছে গোপন করব না, আমরা সদাপ্রভুুর গৌরব যোগ্য কাজের বিষয় পরবর্তী প্রজন্মের কাছে বলব,