Skip to content
হিতোপদেশ ৯:১৩-১৮

মূর্খতা-রূপী নারীর প্রাণঘাতী আমন্ত্রণ

হিতোপদেশ ৯:১৩-১৮
১৩
বুদ্ধিহীন স্ত্রীলোক ঝগড়াটি, সে অবোধ, কিছুই জানে না।
১৪
সে নিজের ঘরের দরজায় বসে, নগরের উঁচু জায়গায় আসন পেতে বসে;
১৫
সে পথিকদেরকে ডাকে, সরলপথগামীদেরকে ডাকে,
১৬
যে অবোধ, সে এই জায়গায় আসুক, যে বুদ্ধিহীন, সে তাকে বলে,
১৭
চুরি করা জল মিষ্টি, নিরালার খাবার সুস্বাদু।
১৮
কিন্তু সে জানে না যে, মৃতরাই সেখানে থাকে, ওরা অতিথিরা পাতালের নীচে থাকে।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options