৩
কারণ ব্যাভিচারিনীর ঠোঁট থেকে মধু ঝড়ে, তার তালু তেলের থেকেও মসৃণ;
৪
কিন্তু তার শেষ ফল তেতো গাছের মত তেতো, ধারালো তরোয়ালের মত কাটে।
৫
তার পা মৃত্যুর কাছে নেমে যায়, তার পা পাতালে পড়ে।
৬
সে জীবনের সমান পথ পায় না, তার পথ সব অস্থির; সে কিছু জানে না।