যিহূদা, ইষাখর ও সবূলূনের গণনা
১৯
যিহূদার ছেলে এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মারা গিয়েছিল।
২০
নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদার সন্তানরা; শেলা থেকে শেলায়ীয় গোষ্ঠী; পেরস থেকে পেরসীয় গোষ্ঠী; সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী।
২১
আর পেরসের এই সকল সন্তান; হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী; হামূল থেকে হামূলীয় গোষ্ঠী।
২২
যিহূদার এইসব গোষ্ঠী গণনা করা হলে ছেয়াত্তর হাজার পাঁচশো লোক হল।
২৩
নিজেদের গোষ্ঠী অনুসারে ইষাখরের সন্তানরা; তোলয় থেকে তোলয়ীয় গোষ্ঠী; পূয় থেকে পূনীয় গোষ্ঠী;
২৪
যাশূব থেকে যাশূবীয় গোষ্ঠী; শিম্রোণ থেকে শিম্রোণীয় গোষ্ঠী।
২৫
ইষাখরের এইসব গোষ্ঠী গণনা করা হলে চৌষট্টি হাজার তিনশো লোক হল।
২৬
নিজেদের গোষ্ঠী অনুসারে সবূলূনের সন্তানরা; সেরদ থেকে সেরদীয় গোষ্ঠী; এলোন থেকে এলোনীয় গোষ্ঠী; যহলেল থেকে যহলেলীয় গোষ্ঠী।
২৭
সবূলূনীয়দের এইসব গোষ্ঠী গণনা করা হলে ষাট হাজার পাঁচশো লোক হল।
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0
Settings