গণনা ২:২৫-২৯
২৫
দানের সৈন্যদের সমাগম তাঁবুর উত্তর পাশে শিবিরের পতাকা থাকবে। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর দান সন্তানদের নেতা হবে।
২৬
দানের সৈন্য সংখ্যা বাষট্টি হাজার সাতশো জন।
২৭
তাদের পাশে আশের বংশ শিবির গড়বে। অক্রণের ছেলে পগীয়েল আশের সন্তানদের নেতা হবে।
২৮
আশেরের সৈন্য সংখ্যা একচল্লিশ হাজার পাঁচশো জন।
২৯
নপ্তালি বংশ তার পাশে থাকবে। ঐননের ছেলে অহীরঃ নপ্তালি সন্তানদের নেতা হবে।
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0
Settings