Skip to content
গণনা ২:১৮-২৪

ইফ্রয়িমের শিবির: পশ্চিমদিকে

গণনা ২:১৮-২৪
১৮
ইফ্রয়িমের সৈন্যরা পশ্চিম পাশে শিবির গড়বে। অম্মীহূদের ছেলে ইলীশামা ইফ্রয়িম সন্তানদের নেতা হবে।
১৯
ইফ্রয়িমের সৈন্য সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো জন।
২০
তাদের পাশে মনঃশি বংশ থাকবে। পদাহসূরের ছেলে গমলীয়েল মনঃশি সন্তানদের নেতা হবে।
২১
মনঃশির সৈন্য সংখ্যা বত্রিশ হাজার দুশো জন।
২২
আর বিন্যামীন বংশ তার পাশে থাকবে। গিদিয়োনির ছেলে অবীদান বিন্যামীন সন্তানদের নেতা হবে।
২৩
বিন্যামীনের সৈন্য সংখ্যা পঁয়ত্রিশ হাজার চারশো জন।
২৪
ইফ্রয়িমের শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ আট হাজার একশো জন। তারা তৃতীয় বারে এগিয়ে যাবে।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options