Skip to content
নেহেমিয়া ৭:৫-২৫

ফিরে আসা পরিবারগুলির তালিকা পাওয়া গেল

নেহেমিয়া ৭:৫-২৫
৫
পরে আমার ঈশ্বর আমার মনে ইচ্ছা দিলে আমি গণ্যমান্য লোকদের, নেতাদের ও লোকদের জড়ো করলাম, যেন তাদের বংশ তালিকা লেখা হয়। আমি প্রথমে আসা লোকদের বংশ তালিকা পেলাম, তার মধ্যে এই কথা লেখা পেলাম
৬
যারা বন্দী অবস্থায় আনা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দী অবস্থা থেকে গিয়ে যিরূশালেম ও যিহূদাতে নিজের নিজের শহরে ফিরে আসল;
৭
তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিলশন, মিস্পরৎ, বিগবয়, নহূম ও বানা এদের সঙ্গে ফিরে আসল। সেই ইস্রায়েলীয়দের পুরুষ সংখ্যা;
৮
পরোশের বংশধর দুই হাজার একশো বাহাত্তর জন;
৯
শফটিয়ের বংশধর তিনশো বাহাত্তর জন;
১০
আরহের বংশধর ছশো বাহান্ন জন;
১১
যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎ মোয়াবের বংশধর দুই হাজার আটশো আঠারো জন;
১২
এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন;
১৩
সত্তূর বংশধর আটশো পঁয়তাল্লিশ জন;
১৪
সক্কয়ের বংশধর সাতশো ষাট জন;
১৫
বিন্নূয়ির বংশধর ছশো আটচল্লিশ জন;
১৬
বেবয়ের বংশধর ছশো আটাশ জন;
১৭
আস্‌গদের বংশধর দুই হাজার তিনশো বাইশ জন;
১৮
অদোনীকামের বংশধর ছশো সাতষট্টি জন;
১৯
বিগবয়ের বংশধর দুই হাজার সাতষট্টি জন;
২০
আদীনের বংশধর ছশো পঞ্চান্ন জন;
২১
যিহিষ্কিয়ের বংশধর আটেরের বংশধর আটানব্বইজন।
২২
হশুমের বংশধর তিনশো আটাশ জন;
২৩
বেৎসয়ের বংশধর তিনশো চব্বিশ জন;
২৪
হারীফের বংশধর একশো বারো জন;
২৫
গিবিয়োনের বংশধর পঁচানব্বইজন।

বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0