যিহোশূয়া ৮:১০-১৭
১০
পরে যিহোশূয় খুব ভোরে উঠে লোক সংগ্রহ করলেন, আর তিনি ও ইস্রায়েলের প্রাচীনেরা লোকদের আগে আগে অয়ে গেলেন।
১১
আর তার সঙ্গী, সমস্ত যোদ্ধারা গেল এবং কাছে গিয়ে নগরের সামনে উপস্থিত হল, আর অয়ের উত্তরদিকে শিবির স্থাপন করল; তাঁর ও অয়ের মধ্যে এক উপত্যকা ছিল।
১২
আর তিনি প্রায় পাঁচ হাজার লোক নিয়ে নগরের পশ্চিম দিকে বৈথেলের ও অয়ের মধ্যে লুকিয়ে রাখলেন।
১৩
এই ভাবে লোকেরা নগরের উত্তর দিকের গুপ্ত দলকে স্থাপন করল এবং যিহোশূয় ঐ রাতে উপত্যকার মধ্যে গেলেন।
১৪
পরে যখন অয়ের রাজা তা দেখলেন, তখন নগরের লোকেরা, রাজা ও তাঁর সকল লোক, তাড়াতাড়ি খুব ভোরে উঠে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে বের হয়ে নির্ধারিত স্থানে অরাবা উপত্যকার সামনে গেলেন; কিন্তু তাঁর বিরুদ্ধে এক দল সৈন্য নগরের পিছনে লুকিয়ে আছে, তা তিনি জানতেন না।
১৫
যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাদের সামনে নিজেদেরকে পরাজিতদের মত দেখিয়ে মরুপ্রান্তের রাস্তা দিয়ে পালিয়ে গেল।
১৬
তাতে নগরে অবস্থিত সব লোককে ডাকা হল, যেন তারা তাদের পেছনে দৌড়িয়ে যায়। আর তারা যিহোশূয়ের পিছন পিছন যেতে যেতে নগর থেকে দূরে আকর্ষিত হল;
১৭
বের হয়ে ইস্রায়েলের পিছনে গেল না, এমন এক জনও অয়ে বা বৈথেলে অবশিষ্ট থাকল না; সবাই নগরের দরজা খোলা রেখে ইস্রায়েলের পিছন পিছন দৌড়াল।
Settings