Skip to content
ইযেকিয়েল ৬:১-৯

ইযেকিয়েল ৬:১-৯

১
সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
২
মানুষের সন্তান, তুমি ইস্রায়েলের পর্বতদের দিকে মুখ রাখো এবং তাদের কাছে ভাববাণী বল।
৩
বল, ইস্রায়েলের পর্বতরা, প্রভু সদাপ্রভুর বাক্য শোনো। প্রভু সদাপ্রভু পর্বতদেরকে, পাহাড়দেরকে, জলপ্রবাহ ও উপত্যকাদেরকে এই কথা বলেন, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে এক তরোয়াল আনব এবং আমি তোমাদের উঁচু জায়গা ধ্বংস করব।
৪
তখন তোমাদের যজ্ঞবেদি ধ্বংস হবে এবং তোমাদের স্তম্ভগুলি ধ্বংস হবে এবং আমি তোমাদের মৃতদেরকে তাদের মূর্তিদের সামনে ফেলে দেব
৫
আমি ইস্রায়েলের লোকদের মৃতদেহ তাদের মূর্তিদের সামনে রাখব এবং তোমাদের হাড় তোমাদের যজ্ঞবেদির চারিদিকে ছড়াব।
৬
তোমাদের বসবাসের সব জায়গায়, শহরগুলি বিধ্বস্ত হবে এবং উঁচু জায়গাগুলি ধ্বংস হবে, যেন তোমাদের যজ্ঞবেদিগুলি বিধ্বস্ত ও ধ্বংস হবে। তখন তারা ভেঙে যাবে ও অদৃশ্য হবে, তোমাদের স্তম্ভগুলি ভেঙে পড়বে এবং তোমাদের কাজগুলি মুছে যাবে।
৭
তোমাদের মধ্যে মৃতেরা পড়ে যাবে এবং তোমার জানবে যে আমিই সদাপ্রভু।
৮
কিন্তু আমি তোমাকে অবশিষ্টের মধ্যে সংরক্ষিত রাখব এবং কিছু লোক থাকবে যারা জাতির মধ্যে থেকে তরোয়ালের থেকে সরে আসতে পারবে, তখন তোমার দেশের মধ্যে ছড়িয়ে পড়বে
৯
তারপর যারা পালিয়ে গিয়ে জাতিদের মধ্যে আমাকে মনে করবে যেখানে তারা বন্দি হবে, যা আমি তাদের ব্যভিচারী হৃদয়ের দ্বারা কষ্ট পেয়েছিলাম যা আমার থেকে সরে গেছে এবং তাদের চোখের দ্বারা যা তাদের মূর্তিদের অনুসরণে ব্যভিচার করেছে। তারপর তারা তাদের দুষ্টতার জন্য তাদের মুখে ঘৃণার কাজ দেখাবে যা তারা তাদের জঘন্য বিষয়ের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ আছে।

বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0