Skip to content
ইযেকিয়েল ৪৫:৯-১৯

ইযেকিয়েল ৪৫:৯-১৯

৯
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েলের নেতারা, এটাই তোমাদের যথেষ্ট হোক; তোমার অত্যাচার ও শত্রুতা দূর কর, ন্যায় ও ধার্ম্মিকতা কর, আমার লোকদেরকে উচ্ছেদ করা পরিত্যাগ কর! এটা প্রভু সদাপ্রভু বলেন।
১০
সঠিক পাল্লা, সঠিক ঐফা ও সঠিক বাৎ তোমাদের অবশ্যই হোক।
১১
ঐফার ও বাতের একই পরিমাণ হবে; বাৎ হোমরের দশমাংশ, ঐফাও হোমরের দশমাংশ, তাদের পরিমাণ হোমরের অনুরূপ হবে।
১২
শেকল কুড়ি গেরা হবে; ষাট শেকলে তোমাদের জন্য একটি মানি হবে।
১৩
তোমার এই অবদান অবশ্যই দেবে; তোমার প্রত্যেক গমের হোমের থেকে ঐফার ষষ্ঠাংশ ও প্রত্যেক যবের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ দেবে।
১৪
আর তেলের, বাৎ পরিমিত তেলের নির্দিষ্ট অংশ এক কোর থেকে বাতের দশমাংশ; (যা দশ বাত) অথবা কারণ প্রত্যেক হোমর, কারণ দশ বাতে এক হোমর হয়।
১৫
আর ইস্রায়েলের জলপূর্ণ ভূমিতে চরে, এমন মেষ পাল থেকে দুশো প্রাণীর মধ্যে এক মেষ অথবা ছাগল; লোকদের জন্য প্রায়শ্চিত্ত করার জন্যে সেটাই যে কোনো হোমবলি অথবা মঙ্গলার্থক বলির জন্য ব্যবহৃত হবে, এটা প্রভু সদাপ্রভু বলেন।
১৬
দেশের সমস্ত লোক ইস্রায়েলের নেতাকে এই উপহার দিতে হবে।
১৭
আর পর্বে, অমাবস্যায় ও বিশ্রামবারে, ইস্রায়েল কুলের সমস্ত উৎসবে, হোমবলি এবং শস্য ও পানীয় নৈবেদ্য সরবরাহ করা নেতার কর্তব্য হবে; তিনি ইস্রায়েল কুলের জন্য প্রায়শ্চিত্ত করার জন্যে পাপের বলি ও শস্য নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি প্রদান করবেন।
১৮
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, প্রথম মাসে প্রথম দিনের তুমি পশুপাল থেকে নির্দোষ এক ষাঁড় নিয়ে পবিত্র স্থানের জন্য পাপের বলি নিষ্পন্ন করবে। আর
১৯
যাজক সেই পাপের বলির রক্তের কিছুটা নিয়ে গৃহের চৌকাঠে, যজ্ঞবেদির সীমানার চারি কোনায় এবং ভিতরের উঠানের দরজার চৌকাঠে দেবে।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options