ইযেকিয়েল ৪৫:১-৬
১
¶ যে দিনের তোমার অধিকার জন্য গুলিবাঁট করে দেশ বিভাগ করবে, সেই দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে এক পবিত্র ভূমিখণ্ড উপহার বলে নিবেদন করবে; তার দীর্ঘতা পঁচিশ হাজার হাত ও প্রস্থ কুড়ি হাজার হাত হবে; এটা চারিদিকে এর সমস্ত পরিসীমার মধ্যে পবিত্র হবে।
২
তার মধ্যে পাঁচশো হাত দীর্ঘ ও পাঁচশো হাত প্রস্থ, চারদিকে চতুষ্কোণ ভূমি পবিত্র জায়গার জন্য থাকবে; আবার তার সীমানার চারিদিকে পঞ্চাশ হাত চওড়া।
৩
ঐ পরিমিত অংশের মধ্যে তুমি পঁচিশ হাজার হাত দীর্ঘ ও দশ হাজার হাত প্রস্থ ভূমি মাপবে; তারই মধ্যে ধর্মস্থান অতি পবিত্র জায়গা হবে।
৪
এটা দেশের যাজকদের জন্য ধর্মস্থান হবে যারা সদাপ্রভুর সেবা করে, যারা সদাপ্রভুর সেবা করার জন্য আসে। এটা তাদের গৃহের জন্য জায়গা এবং ধর্মস্থানের জন্য পবিত্র হবে।
৫
তাই এটা পঁচিশ হাজার হাত দীর্ঘ ও দশ হাজার হাত প্রস্থ এবং এটা লেবীয়দের শহরের জন্য হবে যারা গৃহে সেবা করে।
৬
শহরের অধিকারের জন্য তোমার পবিত্র উপহারের পাশে পাঁচ হাজার হাত প্রস্থ ও পঁচিশ হাজার হাত দীর্ঘ ভূমি দেবে, এটা সমস্ত ইস্রায়েল কুলের জন্য হবে।
Settings