Skip to content
ইযেকিয়েল ৪৫:১-৪

ইযেকিয়েল ৪৫:১-৪

যে দিনের তোমার অধিকার জন্য গুলিবাঁট করে দেশ বিভাগ করবে, সেই দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে এক পবিত্র ভূমিখণ্ড উপহার বলে নিবেদন করবে; তার দীর্ঘতা পঁচিশ হাজার হাত ও প্রস্থ কুড়ি হাজার হাত হবে; এটা চারিদিকে এর সমস্ত পরিসীমার মধ্যে পবিত্র হবে।
তার মধ্যে পাঁচশো হাত দীর্ঘ ও পাঁচশো হাত প্রস্থ, চারদিকে চতুষ্কোণ ভূমি পবিত্র জায়গার জন্য থাকবে; আবার তার সীমানার চারিদিকে পঞ্চাশ হাত চওড়া।
ঐ পরিমিত অংশের মধ্যে তুমি পঁচিশ হাজার হাত দীর্ঘ ও দশ হাজার হাত প্রস্থ ভূমি মাপবে; তারই মধ্যে ধর্মস্থান অতি পবিত্র জায়গা হবে।
এটা দেশের যাজকদের জন্য ধর্মস্থান হবে যারা সদাপ্রভুর সেবা করে, যারা সদাপ্রভুর সেবা করার জন্য আসে। এটা তাদের গৃহের জন্য জায়গা এবং ধর্মস্থানের জন্য পবিত্র হবে।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options