ইযেকিয়েল ৪০:১-৩
১
¶ আমাদের বাবিলনের বন্দিত্বের পঁচিশ বছরে, বছরের শুরুতে, মাসের দশম দিনের, অর্থাৎ শহর বন্দী হবার পরে চতুর্দশ বছরের সেই দিনের, সদাপ্রভু আমার ওপরে হাত ছিল ও আমাকে সেখানে উপস্থিত করলেন।
২
ঈশ্বর দর্শনে আমাকে ইস্রায়েল-দেশে আনলেন। তিনি আমাকে এনে খুব উঁচু পর্বতে বসালেন; তার ওপরে দক্ষিণদিকে যেন এক গড়ন ছিল।
৩
তখন তিনি আমাকে সেখানে নিয়ে আনলেন। দেখ, এক পুরুষ; তাঁর চেহারা ব্রোঞ্জের মতো। তাঁর হাতে কার্পাসের এক দড়ি ও মাপার লাঠি ছিল এবং তিনি শহরের দরজায় দাঁড়িয়ে ছিলেন।
Settings