ইযেকিয়েল ১৪:১-৪
১
¶ পরে ইস্রায়েলের কয়েকজন প্রাচীনলোক আমার কাছে এল এবং আমার সামনে বসল।
২
তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং আমাকে বলল
৩
মানুষের সন্তান, এই লোকেরা তাদের মুর্ত্তিকে তাদের মনে জায়গা দিয়েছে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে। তাদের দিয়ে আমার কি খোঁজ করা উচিত?
৪
তবে তাদেরকে জানিও এবং বোলো, প্রভু সদাপ্রভু এই কথা বলেন; ইস্রায়েল কুলের প্রত্যেক মানুষ যে তার মূর্ত্তি হৃদয়ে গ্রহণ করেছে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে এবং যে ভাববাদীর কাছে এসেছে আমি, সদাপ্রভু তাকে উত্তর দেব মূর্তির সংখ্যা অনুযায়ী।
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0
Settings