এস্তার ৯:১-২
১
¶ পরে বারো মাসের, অর্থাৎ অদর মাসের তেরো দিনের র দিন রাজার আদেশ কাজে লাগাবার দিন এলো। এই দিনের ইহুদীদের শত্রুরা তাদের উপরে কর্তৃত্ব করবার আশা করেছিল, কিন্তু বিপরীত ঘটনা ঘটল। ইহুদীদের যারা ঘৃণা করত যিহূদীরাই তাদের কর্তৃত্ব করল।
২
যারা তাদের ধ্বংস করতে চেয়েছিল তাদের আক্রমণ করবার জন্য ইহুদীরা রাজা অহশ্বেরশের সমস্ত প্রদেশে তাদের নিজের নিজের শহরগুলোতে জড়ো হল। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারল না, কারণ অন্য সব জাতির লোকেরা তাদের ভয় করতে লাগলো।
Settings