উপদেশক ৭:১৬-২৩
১৬
¶ নিজেকে খুব ধার্মিক করো না, নিজের চোখে খুব জ্ঞানবান হয়ো না। কেন তুমি নিজেকে ধ্বংস করবে?
১৭
খুব বেশি দুষ্ট বা বোকা হয়ো না। কেন তুমি মরবে তোমার দিনের র আগে?
১৮
এটা ভাল যে তুমি এসব জ্ঞান ধরে রাখবে এবং তুমি ধার্ম্মিকতা থেকে তোমার হাত তুলে নেবে না। কারণ যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে সে সমস্ত দায়িত্ব পালন করবে।
১৯
জ্ঞানী মানুষে প্রজ্ঞা শক্তিশালী, একটি শহরের দশ জন শাসকের থেকেও বেশি শক্তিশালী।
২০
পৃথিবীতে একটাও ধার্মিক লোক নেই যে ভাল করে এবং পাপ করে না।
২১
সমস্ত কথা শুনো না যা বলা হয়, কারণ তুমি হয়তো শুনতে পাবে তোমার দাস তোমায় অভিশাপ দিচ্ছে।
২২
একইভাবে, তুমি নিজেকে জান কি তোমার হৃদয়ে আছে, তুমি প্রায়ই অন্যকে অভিশাপ দাও।
২৩
¶ এই সমস্ত আমি প্রমাণ করেছি প্রজ্ঞা দিয়ে। আমি বললাম, “আমি জ্ঞানী হব,” কিন্তু আমি যা করতে পারি তার থেকে এটা বেশি ছিল।
Settings