Skip to content
ড্যানিয়েল ২:১-৪

ড্যানিয়েল ২:১-৪

নবূখদনিৎসরের রাজত্বের দ্বিতীয় বছরে, তিনি স্বপ্ন দেখলেন। তাঁর মন অস্থির হল এবং তিনি কিছুতেই ঘুমাতে পারলেন না।
তখন রাজা যাদুকর এবং যারা মৃতদের সঙ্গে কথা বলত বলে দাবি করত তাদের ডাকলেন। একই সঙ্গে তিনি মায়াবী ও জ্ঞানী লোকদেরও ডাকলেন। তিনি চাইলেন যেন তারা এসে তাঁকে তার স্বপ্নের বিষয়ে জানায়। তাই তারা এসে রাজার সামনে দাঁড়াল।
রাজা তাদের বললেন, “আমি একটা স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নের অর্থ কি তা বোঝার জন্য আমার মন অস্থির হয়ে উঠেছে।”
তখন সেই জ্ঞানী লোকেরা অরামীয় ভাষায় রাজাকে বলল, “মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন। স্বপ্নটা আপনার দাসদের কাছে বলুন এবং আমরা তার অর্থ প্রকাশ করব।”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options