Skip to content
প্রেরিত ২৪:২৪-২৭

পৌল ফেলিক্স ও দ্রুসিল্লার কাছে সাক্ষ্য দেন

প্রেরিত ২৪:২৪-২৭
২৪
কয়েক দিন পরে ফীলিক্স দ্রুষিল্লা নামে নিজের যিহুদী স্ত্রীর সাথে এসে পৌলকে ডেকে পাঠালেন ও তার মুখে খ্রীষ্ট যীশুর প্রতি বিশ্বাসের বিষয়ে শুনলেন।
২৫
পৌল ন্যায়পরায়নতার, আত্মসংযমের এবং আগামী দিনের র বিচারের বিষয়ে বর্ণনা করলে ফীলিক্স ভয় পেয়ে উত্তর করলেন, এখন যাও, ঠিক দিন পেলে আমি তোমাকে ডাকব।
২৬
তিনিও আশা করেছিলেন যে, পৌল তাকে টাকা দেবেন, এই জন্য বার বার তাঁকে ডেকে তাঁর সঙ্গে কথা বলতেন।
২৭
কিন্তু দুই বছর পরে পর্কীয় ফীষ্ট ফীলিক্সের পদে নিযুক্ত হলেন, আর ফীলিক্স ইহুদীদের খুশি করে অনুগ্রহ পাবার জন্য পৌলকে বন্দি রেখে গেলেন।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options