Skip to content
১ ইতিহাস ৬:৫৪-৬০

১ ইতিহাস ৬:৫৪-৬০

৫৪
আর তাঁদের সীমার মধ্যে শিবির স্থাপন অনুযায়ী এইসব তাঁদের বাসস্থান; কহাতীয় হারোণের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হল।
৫৫
ফলে, তাঁদেরকে যিহূদা এলাকার আশ্রয় শহর হিব্রোণ ও তার চারপাশের পশু চরাবার মাঠ দেওয়া হল।
৫৬
কিন্তু শহরের চারপাশের ক্ষেত খামার ও গ্রামগুলো দেওয়া হয়েছিল যিফুন্নির ছেলে কালেবকে।
৫৭
আর হারোণের ছেলেদের আশ্রয় শহর হিব্রোণ, আর পশু চরাবার মাঠের সঙ্গে লিব্‌না এবং যত্তীর ও পশু চরাবার মাঠের সঙ্গে ইষ্টিমোয়,
৫৮
পশু চরাবার মাঠের সঙ্গে হিলেন, পশু চরাবার মাঠের সঙ্গে দবীর,
৫৯
এছাড়াও হারোনের বংশধরদের পশু চরাবার মাঠের সঙ্গে আশন ও বৈৎ-শেমশ দেওয়া হল;
৬০
বিন্যামীন গোষ্ঠীর জায়গা থেকে তাঁদের দেওয়া হল গেবা, আলেমৎ, অনাথোৎ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। মোট তেরোটা শহর ও গ্রাম কহাতীয় বংশগুলো পেয়েছিল।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options