১ ইতিহাস ২৭:২৩-২৪
২৩
¶ দায়ূদ কুড়ি কিম্বা তার চেয়ে কম বয়সী লোকদের সংখ্যা গণনা করলেন না, কারণ সদাপ্রভু ইস্রায়েলীয়দের সংখ্যা আকাশের তারার মত অসংখ্য করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন।
২৪
সরূয়ার ছেলে যোয়াব লোকগণনা করতে শুরু করেছিলেন, কিন্তু তা শেষ করেননি। লোকগণনার জন্য ইস্রায়েলের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে এসেছিল। সেইজন্য রাজা দায়ূদের ইতিহাস বইতে লোকদের কোনো সংখ্যা লেখা হয়নি।
Settings