১ ইতিহাস ২৬:১৫-১৯
১৫
দক্ষিণ দিকের ফটকের জন্য গুলি উঠল ওবেদ ইদোমের নামে। ভান্ডার ঘরের জন্য গুলি উঠল তাঁর ছেলেদের নামে।
১৬
পশ্চিম দিকের ফটকের জন্য গুলি উঠল শুপ্পীম ও হোষার নামে। এই ফটকটা ছিল উপর দিকের রাস্তার উপরকার শল্লেখৎ নামে ফটকের কাছে।
১৭
এই সব লেবীয়েরা পালা পালা করে কাজ করতেন পূর্ব দিকে প্রতিদিন ছয়জন, উত্তর দিকে চারজন আর দক্ষিণ দিকে চারজন পাহারাদারের কাজ করতেন এবং ভান্ডার ঘরে দুজন দুজন করে থাকতেন।
১৮
পশ্চিমের উঠানের জন্য রাস্তার দিকে চারজন এবং উঠানে দুজন থাকতেন।
১৯
¶ এই ছিল কোরহ আর মরারির বংশের রক্ষীদের দলভাগ। ধনভান্ডারের দেখাশোনাকারী ও অন্যান্য কর্মচারী৷
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0
Settings