Skip to content

Jaazaniah সম্পর্কে বাইবেলের পদ

13 টি পদ · 4 টি দিক

প্রধান বাইবেল পদ

  1. ¶ তারপর ঈশ্বরের আত্মা আমাকে ওঠালেন এবং আমাকে সদাপ্রভুর পূর্ব দরজার ঘরের কাছে আনলেন, যা পূর্ব দিকে মুখ করা ছিল এবং দেখ, সেই দরজার ঢোকার জায়গায় পঁচিশ জন পুরুষ ছিল এবং আমি দেখলাম অসুরের ছেলে যাসনিয়কে এবং বনায়ের ছেলে প্লটিয়কে তাদের মধ্যে লোকেদের অধ্যক্ষ এই দুজনকে দেখলাম।

  2. ঈশ্বর আমাকে বললেন, মানুষের সন্তান, এই সেই লোকেরা যারা এই শহরের মধ্যে অধর্ম্মের পরিকল্পনা করে এবং যারা খারাপ পরিকল্পনা করে।

  3. তারা বলছে, এখানে গৃহ তৈরী করার দিন হয়নি; এই শহর একটা পাত্র এবং আমরা মাংস।

  4. অতএব তাদের বিরুদ্ধে ভাববাণী বল; ভাববাণী বল মানুষের সন্তান।

  5. তারপর সদাপ্রভুর আত্মা আমার ওপরে নেমে এলেন এবং তিনি আমাকে বললেন, “বল, সদাপ্রভু এই কথা বলেন যেমন তুমি বলছো, ইস্রায়েল-কুল, কারণ আমি জিনিস গুলো জানি যা তোমার মনের মধ্যে আসে।

  6. তোমার এই শহরে নিহতদের সংখ্যা বৃদ্ধি করেছ এবং তাদের দিয়ে রাস্তা ভর্তি করেছো।

  7. তাই, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, যে লোক গুলোকে তুমি হত্যা করেছো তাদের মৃতদেহ যিরুশালেমের মধ্যে ফেলে রেখেছ, তাদের মাংস এবং এই শহর পাত্র; কিন্তু তোমাদেরকে শহরের মধ্য থেকে আনা হচ্ছে।

  8. তোমার তরোয়ালকে ভয় করেছো, তাই আমি তোমাদের ওপর তরোয়াল আনবো” একথা সদাপ্রভু বলেন।

  9. আর আমি তোমাদেরকে এর ভেতর থেকে বের করে বিদেশীদের হাতে তুলে দেব এবং তোমাদের বিরুদ্ধে বিচার করব।

  10. তোমার তরোয়ালের দ্বারা পতিত হবে; আমি ইস্রায়েল সীমান্তে তোমাদের বিচার করব; যাতে তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।

  11. এই শহর তোমাদের জন্য রান্নার পাত্র হবে না, তোমার এর মধ্যে অবস্থিত মাংস হবে না; আমি ইস্রায়েল সীমান্তে তোমাদের বিচার করব।

  12. তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু; যার বিধিমতে চলনি এবং ব্যবস্থা মানে নি তার পরিবর্তে জাতীর বিধি মেনেছ যা তার চারপাশে রয়েছে।

  13. এটা এভাবে এসেছিল যে আমি ভাববাণী বলছিলাম, এমন দিনের বনায়ের ছেলে প্লটিয় মরল। তখন আমি উপুড় হয়ে খুব জোরে চিত্কার করলাম এবং বললাম, হায়, প্রভু সদাপ্রভু। তুমি কি ইস্রায়েলের বাকি অংশকে ধ্বংস করবে?