Skip to content
গীতসংহিতা ৭৭:১৩-১৮

গীতসংহিতা ৭৭:১৩-১৮

১৩
হে ঈশ্বর, তোমার পথ পবিত্র; কোন দেবতা আমাদের ঈশ্বরের মত মহান?
১৪
তুমিই সেই ঈশ্বর যিনি আশ্চর্য্য কাজ করেন; তুমি লোকেদের মধ্যে তোমার শক্তি প্রকাশ করেছ।
১৫
তোমার মহান শক্তির দ্বারা তুমি তোমার লোকদের বিজয় দিয়েছ, যাকোবের ও যোষেফের সন্তানদের, মুক্ত করেছ।
১৬
হে ঈশ্বর, সমস্ত সমুদ্র তোমাকে দেখল; সমস্ত সমুদ্র তোমাকে দেখল এবং তারা ভীত হল, গভীর সমুদ্র বিচলিত হল।
১৭
সমস্ত মেঘ জলের ধারা বর্ষণ করল, আকাশমণ্ডল গর্জন করল, তোমার সমস্ত তিরগুলি বিক্ষিপ্ত হল।
১৮
ঝড়ের মধ্যে থেকে তোমার বজ্রের মত ধ্বনি শোনা গেল, বিদ্যুৎ জগৎকে আলোকিত করল, পৃথিবী কেঁপে গেল ও টলে উঠল।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options