Skip to content
গীতসংহিতা ৩৭:৭-১১

সদাপ্রভুতে স্থির থাক ও ধৈর্য ধরে অপেক্ষা কর

গীতসংহিতা ৩৭:৭-১১
সদাপ্রভুুর সামনে নিরব হও এবং ধৈর্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর। যে কেউ তার মন্দ পথে সফল হয় ও যদি কোন মানুষ খারাপ চক্রান্ত করে, তার প্রতি বিরক্ত হয়ো না।
রাগ এবং হতাশা থেকে বিরত হও। চিন্তা কর না; এটি শুধুমাত্র কষ্ট দেয়।
অপরাধীদের কেটে ফেলা হবে, কিন্তু যারা সদাপ্রভুুর অপেক্ষা করে, তারা দেশে উত্তরাধিকারী হবে।
১০
কিছুক্ষণ পরে দুষ্ট লোক অদৃশ্য হয়ে যাবে, তুমি তার জায়গায় দিকে তাকাবে, কিন্তু সে আর নেই।
১১
কিন্তু বিনয়ীরা দেশের উত্তরকারী হবে এবং মহা সমৃদ্ধির মধ্যে আনন্দিত হবে।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options